স্বামী বিবেকানন্দের জীবন ও কর্ম নিয়ে নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মের ওপর তৈরি হলো নাটক পরিক্রমা। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অপূর্ব কুমার কুন্ডু। স্বামী বিবেকানন্দের ১৪৮তম জন্মোৎসব উপলক্ষে আজ বুধবার নাটকটি মঞ্চস্থ হবে বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে। দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। পরিক্রমা নাটকটি মঞ্চস্থ হবে রাত সোয়া আটটায়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে বিকেল পাঁচটায়।