স্বামী হওয়ার গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটিশ অভিনেতা জেরার বাটলারের স্ত্রী হচ্ছেন না প্রিয়াঙ্কা চোপড়া।সাত খুন মাফ ছবিতে প্রিয়াঙ্কার সাত স্বামীর একজন হওয়ার কথা নাকি ছিল বাটলারের। সম্প্রতি মুম্বাইয়ের একটি ট্যাবলয়েডের এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমি জানি না গুজবটা খবর হয়ে গেল কীভাবে। জেরার বাটলার এ ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।’ ‘সুজানা’স সেভেন হাজব্যান্ডস’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সাত খুন মাফ ছবিটি। এতে প্রিয়াঙ্কার বিপরীতে নাসিরউদ্দিন শাহ, নীল নিতিন মুকেশ ও ইরফান খানের অভিনয়ের কথা রয়েছে। ওয়েবসাইট।