স্বামীকে চোখে চোখে রাখেন না বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ববি জাসুস’ ছবির ট্রেলার দেখুন:

বেশ কিছুদিন ধরেই বিদ্যা বালানের সংসারে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই অশান্তি নাকি স্বামীর প্রতি বিদ্যার গোয়েন্দাগিরির কারণেই হচ্ছে!
গুজব রটেছে, বিদ্যার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর নতুন কোনো এক অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন। বিষয়টিতে নজর রাখতে বিদ্যা নাকি গোয়েন্দাগিরি করছেন! কিন্তু বিদ্যা এসব গুজব একেবারেই পাত্তা দেননি। আইএএনএসকে তিনি জানিয়েছেন, ‘ববি জাসুস’ ছবিতে গোয়েন্দা চরিত্রে তাঁকে দেখা গেলেও তাঁর স্বামীর ওপর মোটেও গোয়েন্দাগিরি করেন না তিনি।

বিদ্যা বালান
বিদ্যা বালান

স্বামীর ওপর কখনো নজর রাখতে হয় কি না—এমন প্রশ্নের উত্তরে বিদ্যা বলেন, তাঁর স্বামীর নিত্যকার চালচলন অনেকটাই গত্বাঁধা। তাই তাঁকে কখনোই চোখে চোখে রাখার দরকার পড়ে না।
বিদ্যা মা হতে যাচ্ছেন—এমন গুজবও ছড়িয়েছে। তবে এ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ‘ববি জাসুস’ ছবির জন্য সুখবর আশা করছেন বলে জানান বিদ্যা। ৪ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে।
ছবিতে বিদ্যাকে বিভিন্ন ছদ্মবেশ নিতে দেখা যাবে। তবে এসব ছদ্মবেশের মধ্যে পুরুষ ছদ্মবেশ বেশি ভালো লেগেছে বলে তিনি জানালেন।
এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তিনি বলেন, ‘ছবিটি একজন নারী গোয়েন্দাকে কেন্দ্র করে। তবে এটা শুধু গোয়েন্দা কাহিনিনির্ভর ছবি নয়। ছবিতে একটি মানবিক গল্প আছে। আমি জানি, প্রতিটি ছবিই আলাদা আলাদা হয়। এই ছবিটিও সে রকম। খুবই মজার একটি ছবি। আমরা হায়দরাবাদে ৫১ দিনে ছবিটির শুটিং শেষ করেছি।’
ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার সঙ্গে যৌথভাবে ‘ববি জাসুস’ ছবিটি প্রযোজনা করেছেন দিয়া মির্জা। পরিচালনা করেছেন সমর শেখ।