স্বামীকে বিমান উপহার দিলেন বিওন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে বাগদত্ত ব্র্যাড পিটকে হেলিকপ্টার উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার স্বামী র্যাপ সংগীতশিল্পী জে-জেডকে বিমান উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছেন মার্কিন মুল্লুকের আরেক তারকা বিওন্সি নোলস। সম্প্রতি ২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করে স্বামীকে বিলাসবহুল একটি বিমান কিনে দিয়েছেন ৩০ বছর বয়সী এ গায়িকা ও অভিনেত্রী।চলতি বছরের জানুয়ারিতে মেয়ে ব্লু আইভির মুখ দেখেছেন এ তারকা দম্পতি। বাবা হিসেবে জে-জেডের দায়িত্বশীলতাকে স্বীকৃতি দিতেই এবারের বাবা দিবসে মূল্যবান এ উপহারটি দিয়েছেন বিওন্সি। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার।দ্য বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৮৫০ মডেলের বিমানটি ১৫ জন যাত্রী বহন করতে সক্ষম। বিমানের ভেতরটা চমত্কারভাবে সাজানো। এতে লিভিং রুম, বেড রুম, দুটি বাথরুমসহ একটি রান্নাঘরও আছে।উল্লেখ্য, বিপুল অংকের অর্থ ব্যয় করে এর আগেও ৪২ বছর বয়সী জে-জেডকে উপহার কিনে দিয়েছেন বিওন্সি। গর্ভকালীন সময়ের পুরোটা জুড়েই সার্বক্ষণিক পাশে থাকায় খুশি হয়ে তিন লাখ পাউন্ড খরচ করে স্বামীকে নীলাকান্ত মণির একটি আংটি কিনে দিয়েছিলেন তিনি।