স্বামীর খুনি পেনেলোপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস গুচ্চির সাবেক প্রধান ছিলেন মরিজিও গুচ্চি। ১৯৯৫ সালে ঘাতকদের গুলিতে মারা যান এই ব্যবসায়ী। পরে জানা যায়, তাঁকে হত্যা করিয়েছিলেন তাঁর স্ত্রী প্যাট্রিজিয়া রিগিয়ানি। এ কারণে প্যাট্রিজিয়াকে ২৯ বছরের কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হন ফ্যাশন-ব্যক্তিত্ব ও সমাজকর্মী প্যাট্রিজিয়া। কারাদণ্ডের সময় কমিয়ে ২৬ বছর করা হয়। আর গত বছর তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাবও দেন আদালত। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্যাট্রিজিয়া। এই কাহিনি নিয়েই ছবি বানানোর কথা পরিচালক রিডলে স্কটের। সবকিছু ঠিকঠাক থাকলে প্যাট্রিজিয়ার চরিত্রে অভিনয় করবেন পেনেলোপে ক্রুজ। আইএএনএস।