স্বামীর পরামর্শে নিকোলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসার সুখের হয় রমণীর গুণে। অস্ট্রেলিয়ার সংগীত তারকা কিথ আরবান হয়তো বলবেন, ‘সংসার সুখের হয় নিকোলের গুণে!’ বলতেই পারেন, কারণ নিকোল কিডম্যান নাকি আরবানের পরামর্শ ছাড়া চলেন না। অন্তত ছবির চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেন স্বামীর পরামর্শকে। সংবাদমাধ্যমের কাছে নিজের সুখী পরিবারের এই গোপন রহস্যের কথা বললেন নিকোল, ‘একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব এলে আরবানকে জিজ্ঞেস করি—এই চরিত্রে অভিনয় করব? সে যদি বলে “করো”, তাহলে রাজি হয়ে যাই। “না” বললে আর এগোই না।’ ছয় বছরের দাম্পত্যে নিকোল-আরবানের ঘরে এখন দুই সন্তান—চার বছর বয়সী সানডে ও দুই বছরের ফেইথ। নিকোল বললেন, ‘আর অন্য কিছুর চেয়ে আমি আমার সন্তান ও স্বামীকেই বেশি চাই।’ আইএএনএস।