স্বার্থপর এমা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী হিসেবে তিনি যাচ্ছেতাই, ফালতু এবং জঘন্য। একজন ছেলেবন্ধুর কাছে এর চেয়ে ভালো কিছু কল্পনা করতে পারেন না অভিনেত্রী এমা ওয়াটসন। কারণটাও সহজে অনুমেয়। সারাক্ষণ কাজ আর কাজ। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাঁকে। বন্ধুকে দেওয়ার মতো সময়টুকুও বের করতে পারেন না তিনি। তাহলে ছেলেবন্ধুর কাছে ভালো থাকবেন কী করে! হ্যারি পটার সিরিজের এই অভিনেত্রী বলেন, ‘সারাক্ষণ লোকজন আমার কাছে আসছে। আর আমিও ছবির কাজে মশগুল। ছেলেবন্ধুরা এসব পছন্দ করে না। তাই এই মুহূর্তে আমার কোনো বন্ধুও নেই।’ অবশ্য এটা একদিক থেকে শাপে বর হয়েছে এমা ওয়াটসনের জন্য। কাউকে নিয়ে আলাদা করে ভাবতে হয় না তাঁকে। নিজেকে নিয়েই তিনি আছেন স্বার্থপরের মতো। ‘এই স্বার্থপরতাটুকু ভালোই লাগে আমার।’ বললেন ২০ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।