স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষা শেষে গত রোববার দেশে ফিরেছেন ‘নায়ক রাজ’খ্যাত চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজ্জাক এখন পুরোপুরি বিশ্রামে আছেন বলেই প্রথম আলো ডটকমকে জানিয়েছেন তাঁর ছেলে অভিনেতা সম্রাট। সম্রাট জানান, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই বাবা ব্যাংককে গিয়েছিলেন। ণিয়মিতভাবে বেশ কয়েক বছর ধরেই চিকিৎসার প্রয়োজনে বাবাকে সেখানে যেতে হচ্ছে। সবার দোয়ায় বাবা ভালোভাবেই দেশে ফিরে এসেছেন। বাবাকে সপ্তাহ দুয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’এপ্রিল মাসের শেষের দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় রাজ্জাককে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি বাসায় ফিরলেও খুব একটা সুস্থতা অনুভব করেননি। এদিকে অসুস্থ হওয়ার আগে রাজ্জাক ঈদের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। এহতেশাম আহমেদের পরিচালনায় ‘চেনা হয়ে যায় অচেনা’ শিরোনামের এই টেলিছবিতে অভিনয় করেছেন সম্রাট, মেহজাবিন, আহসানুল হক মিনু, নাসিমা খানসহ আরও অনেকে। এ ছাড়া রাজ্জাকের পরিচালনায় ‘আয়না কাহিনি’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।