স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে রাজ্জাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেছেন রাজ্জাক। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে রাজ্জাক ব্যাংকক যান। সেখানে ব্যাংকক হাসপাতালে তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হবে। সঙ্গে যাচ্ছেন তাঁর স্ত্রী ও বড় ছেলে বাপ্পারাজ।রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই বাবা ব্যাংককে গেছেন।’গত এপ্রিল মাসে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় রাজ্জাককে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।তখন বাপ্পারাজ বলেছিলেন, ‘আব্বা তো নিয়মিত ধূমপান করেন। এ কারণে তিনি ফুসফুসের নানা সমস্যায় ভুগছেন। কিছুদিন পরপর তাঁকে এ কারণে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।’