স্বাস্থ্যগুরু শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু অভিনয় নিয়ে মেতে থাকলেই তো চলে না। ভক্তদেরও একটু-আধটু সময় দিতে হয়। মন দিয়ে সে কাজটিই এখন করছেন বলিউড তারকা শিল্পা শেঠি। টুইটারে ভক্তদের স্বাস্থ্য-পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাই কেউ কেউ মজা করে তাঁকে স্বাস্থ্যগুরু ডাকছেন। অধিকাংশ ভক্তের এক প্রশ্ন, আপনার চমৎকার দেহাবয়বের রহস্য কী? জবাবে তিনি বলেছেন, ‘যত পারেন অর্গানিক খাবার খান। আর হিমায়িত খাবার বর্জন করুন। কেনার সময় প্যাকেটের গায়ে খাবার সম্পর্কে যাবতীয় তথ্য দেখে নিন।’ খাবারদাবার ও নিয়মতান্ত্রিক জীবনাচরণের জন্য বলিউডে শিল্পার সুনাম রয়েছে। ওয়েবসাইট।