স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংসার টিকিয়ে রাখার গোপন মন্ত্রটা কী? জেনিফার লোপেজ বলছেন, বাচ্চা-কাচ্চা। এই সংগীত তারকা অভিনেত্রীর সোজা কথা—কেবল তার ছোট্ট যমজ দুই বাচ্চাই এখনো টিকিয়ে রেখেছে তাদের সংসার। ‘আমার আর মার্ক অ্যান্টনির মধ্যে সমস্যা যে নেই, তা নয়। কিন্তু ঝগড়াঝাটি সবকিছুর শেষে আবার মিলমিশ হয়েছে শুধু এই বাচ্চাদের কথা ভেবেই। আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাদের কী হবে, সেটাই ভেবেছি।’ স্বীকারোক্তি জেনিফার লোপেজের। ওয়েবসাইট।