স্বীকৃতিকে সাহস দিলেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতিকে সাহস দিলেন রুনা লায়লা
স্বীকৃতিকে সাহস দিলেন রুনা লায়লা

এবার ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পীকে দেখতে গিয়েছিলেন তিনি।
স্বীকৃতিকে সাহস দিয়ে রুনা বলেন, ‘সবার দোয়া আছে তোমার প্রতি। নিশ্চয়ই তুমি ভালো হয়ে বাড়ি ফিরে যাবে।’ তিনি বলেন, ‘তোমার বাড়ি গিয়ে তোমার হাতের রান্না করা খাবার খাব।’ তিনি জানান, বলিউড নির্মাতা অনুরাগ বসুও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তিনি সুস্থ হয়ে গেছেন। স্বীকৃতিকে ভারতীয় একজন ক্যানসার বিশেষজ্ঞের মোবাইল নম্বরও দেন রুনা। এরপর অসুস্থ শিল্পীর পরিবারের হাতে তিনি কিছু অর্থ তুলে দেন।
এ সময় সেখানে আরও ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও কনা।
এদিকে, স্বীকৃতির ছোট বোন লাবণী জানিয়েছেন, আগামীকাল ৮ সেপ্টেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে স্বীকৃতিকে। সঙ্গে থাকছেন স্বীকৃতির স্বামী সাকলায়েন ও তাঁদের ৭ বছর বয়সী মেয়ে প্রত্যাশা। লাবণী এবং তার স্বামীও তাদের সঙ্গে যাচ্ছেন বলে জানান।