স্বেচ্ছা কারাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান

বেশ কিছুদিন হলো একের পর এক বিচ্ছিরি অভিজ্ঞতার ভেতর দিয়ে হেঁটেছেন লিন্ডসে লোহান। এর মধ্যে ছিল জেলে যাওয়ার অভিজ্ঞতাও। অপরাহ উইনফ্রের কাছে আরও অনেক তারকার মতো লোহানও সম্প্রতি খুলে দিয়েছিলেন মনের ভেতরে লুকিয়ে থাকা কথা-সমুদ্রের বাঁধ। সেখানেই তিনি স্বীকার করেছেন, তিনি নিজেই চাইছিলেন জেলে যেতে। ভেবেছিলেন, সেখানে গেলেই হয়তো শান্তি মিলবে তাঁর। নেশা, মদ্যপান, উদ্যাম নৈশজীবন—সব মিলিয়ে জীবনের সাজানো ছকটা এলোমেলো হয়ে গিয়েছিল লোহানের। নেশা থেকে মুক্তি পেতে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রেও ঘুরে এসেছেন। তাতে খুব একটা লাভ হয়নি। অবশেষে একসময় তিতিবিরক্ত লোহান নিজে থেকেই সিদ্ধান্ত নেন, যেতে হবে কারাগারে। এক সাক্ষাৎকারে লোহান এ-ও স্বীকার করেছেন, মাদকের নেশা থেকে মুক্তি পেতে ছয়-ছয়বার পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছিল তাঁকে। সেই নষ্ট অতীতে আর ফিরে যেতে চান না তিনি।