স্বেচ্ছা-নির্বাসন থেকে ফিরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো, তিন্নি। অনেক দিন আপনার কোনো খবর নেই। কোথায় হারিয়ে গিয়েছিলেন?স্বেচ্ছা-নির্বাসন নিয়েছিলাম। হিল্লোলের সঙ্গে আমার সংসারটা ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ি। একসময় নিজেকে সবার সামনে থেকে দূরে সরিয়ে নিই। তবে দুই বছর পর এখন আবার কাজ শুরু করেছি। স্বেচ্ছা-নির্বাসন থেকে ফিরেছি।সংসারটা ভেঙে গেল কেন?ওসব নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। ভালো লাগছে।আপনাদের মেয়ে এখন কোথায় আছে?ওয়ারিশা আমার কাছেই আছে। শুনেছি, ওর অভিভাবকত্বের জন্য নাকি হিল্লোল আদালতের শরণাপন্ন হয়েছে। আমিও চাই বিষয়টির একটা সুষ্ঠু সমাধান হোক। হিল্লোল তো আবার বিয়ে করবে। কিন্তু ওয়ারিশা আমার একমাত্র সম্বল। ওকে ছাড়া আমি কীভাবে একা থাকব? আমার সংগ্রামের পুরো সময়টাতে একমাত্র ওয়ারিশাকেই আমার পাশে পেয়েছি।বললেন আবার কাজ শুরু করেছেন। কী কাজ করছেন?একটি এক ঘণ্টার নাটক। নাম এই মায়া। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। আজ (বুধবার) থেকে শুটিং শুরু হয়েছে ইউটিসিতে। আমি শেষ যে নাটকটিতে কাজ করেছিলাম, সেটিও ছিল চয়নিকা চৌধুরীর। নাম ভালোবাসি তোমাকে। আমার সঙ্গে ছিলেন মাহফুজ আহমেদ।আপনার ব্যাপারে নির্মাতাদের অনেক অভিযোগ...অভিনয় কিন্তু আমার পেশা নয়, নেশা। আর আমি একটু আহ্লাদি মেয়ে। আমার মতো করে চলি। কিন্তু আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক—তা চাইনি। যখন পারিবারিক কারণে নানা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছিল, তখন আমি নিজে থেকেই দূরে যাই। আমি চেয়েছি, আমার যন্ত্রণার ছিটেফোঁটা যেন অভিনয়ে না পড়ে। তবে এখন সেসব আমি কাটিয়ে উঠেছি। আশা করি, এখন আর কোনো সমস্যা হবে না। কথা দিচ্ছি। বিনোদন প্রতিবেদক