স্মরণে মাইকেল জ্যাকসন
সেদিনের কথা২৫ জুন ২০০৯। চলে গেলেন কিং অব পপ মাইকেল জ্যাকসন। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না। এও কী সম্ভব! সত্যতা জানতে সবাই হুমড়ি খেয়ে পড়েন টিভি চ্যানেল আর ইন্টারনেটে। সবাই একসঙ্গে ব্রাউজ করায় ওয়েবট্রাফিকে পড়ে অস্বাভাবিক চাপ। অপ্রত্যাশিত এত ব্যবহারকারী দেখে গুগল ধরেই নেয় তাদের সার্চ ইঞ্জিনে কেউ হামলা করেছে! ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ইউটিউব, উইকিপিডিয়াসহ অনেক জনপ্রিয় ওয়েবসাইটের সার্ভার ক্র্যাশ করে। প্রতি মিনিটে ছয় হাজারের বেশি টুইটসের চাপ নিতে পারেনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার। ৪০ মিনিট ওয়েবসাইটটি ছিল ক্র্যাশড অবস্থায়। জনপ্রিয় চ্যানেলগুলো তাদের দিনের ৩৪ শতাংশ সময় বরাদ্দ করে জ্যাকসন স্পেশাল অনুষ্ঠানের জন্য। এমটিভি একের পর এক প্রচার করতে থাকে জ্যাকসনের মিউজিক ভিডিও। হলিউডের ওয়াক অব ফেম ভরে ওঠে ভক্তদের ফুল আর শ্রদ্ধায়। চলচ্চিত্রে মাইকেলমাইকেল জ্যাকসনের প্রথম চলচ্চিত্র ছিল দ্য উইজ। মিউজিক্যাল এই মুভিতে এক কাকতাড়ুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এই মিউজিক্যাল মুভিটি অবশ্য বক্স অফিসে ছিল ফ্লপ। এর আট বছর পর ১৯৮৬ সালে আবারও ফিরে এলেন হলিউডে। এবার ক্যাপ্টেন ইও-র নাম ভূমিকায়। থ্রি-ডি প্রযুক্তিতে নির্মিত এই চলচ্চিত্রটি ছিল স্পেশাল ইফেক্টনির্ভর। ছিল ব্যবসাসফলও। মাইকেল মারা যাওয়ার পর আবারও জনপ্রিয় হয়ে উঠেছে ক্যাপ্টেন ইও। ডিজনিল্যান্ডে এ বছর ফেব্রুয়ারিতে বসেছে ক্যাপ্টেন ইও-র অ্যাডভেঞ্চার থিয়েটার। ১৯৮৮ সালে বের হয় মুনওয়াকার। এটাকে চলচ্চিত্র না বলে মিউজিক ভিডিওর কালেকশনও বলতে পারেন। যার নামকরণ করা হয় পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে যাওয়ার সেই বিখ্যাত ড্যান্সস্টেপ মুনওয়াক থেকে। এর প্রায় নয় বছর পর ১৯৯৭ সালে মাইকেল অভিনয়ে ফেরেন হরর চরিত্রে। ছবির নামও সে রকম—ঘোস্ট। চলচ্চিত্রটি বড়সড় একটা মিউজিক ভিডিও। বর্তমান প্রজন্ম মাইকেলকে অভিনেতা হিসেবে বেশি চিনেছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাই-ফাই ছবি মেন ইন ব্ল্যাক টু দিয়ে। টমি লি জোনস ও উইল স্মিথের সঙ্গে মাইকেল ছিলেন অতিথি চরিত্রে। অতিথি চরিত্রে ছিলেন ২০০৪ সালে মুক্তি পাওয়া মিস কাস্ট অ্যাওয়ে অ্যান্ড দ্য আইল্যান্ড গার্লস ছবিতেও। মাইকেলের শেষ চলচ্চিত্র মাইকেল জ্যাকসনস দিস ইজ ইট। দীর্ঘদিন পর কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন। ‘দিস ইজ ইট’ শিরোনামের সেই কনসার্টের প্রস্তুতি নিয়ে মাইকেলের পরিকল্পনা ছিল একটি চলচ্চিত্র করার। কিন্তু মাঝপথেই চিরতরে থেমে গেলেন মাইকেল। থেমে গেল দিস ইজ ইট। মাইকেল মারা যাওয়ার পর শুট করা ফুটেজ জোড়াতালি দিয়েই তৈরি করা হয়েছে এই চলচ্চিত্রটি। মাত্র ৬০ মিলিয়ন ডলারের ছবিটি এর মধ্যেই আয় করেছে ২৬০ মিলিয়ন ডলার। রেকর্ড করেছে মাইকেলের জীবনের সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে। কিন্তু এই সফলতা কি মাইকেল-ভক্তরা চেয়েছিলেন? নাকি বেঁচে থাকুক মাইকেল আরও বহু দিন, এমন শুভকামনা করেছিলেন? মাইকেলের সেরা পাঁচমাইকেল জ্যাকসনকে কেন বলা হয় ‘কিং অব পপ’? কী আছে তাঁর ভেতর? কোন জাদুতে মোহাচ্ছন্ন করে রেখেছেন কোটি কোটি শ্রোতা-দর্শকদের? মাইকেলের সেই জাদুর রহস্য বের করেছে বিখ্যাত ম্যাগাজিন পিপল। গবেষণা করে তারা বের করেছে মাইকেল জ্যাকসনের সেরা পাঁচ অ্যালবাম এবং সেরা পাঁচটি ভিডিও গান। মাইকেলকে জানতে হলে, বুঝতে হলে এই গানগুলো না শুনলেই নয়, এই ভিডিওগুলো না দেখলেই নয়। যদি এখনো কোনোটি আপনার না শোনা, অদেখা থেকে থাকে, তবে আর দেরি না করে সংগ্রহ করে নিন। সেরা পাঁচ অ্যালবামজ্যাকসন ফাইভ আলটিমেট কালেকশন (১৯৯৬)—১৯৬৯-১৯৭৫ সাল পর্যন্ত জ্যাকসন ফাইভ-এর গাওয়া জনপ্রিয় গানগুলোর সংকলন জ্যাকসন ফাইভ আলটিমেট কালেকশন। এই অ্যালবামটি শুনলে বোঝা যাবে কেন তাদের ইতিহাসের সেরা ব্যান্ড (পুরুষ) বলা হয়।অফ দ্য ওয়াল (১৯৭৯)—এর আগ পর্যন্ত ছিলেন শুধু জ্যাকসন ফাইভের সদস্য।অফ দ্য ওয়াল অ্যালবামটি দিয়ে মাইকেলের যাত্রা শুরু হয় একক শিল্পী হিসেবে। যেখানে ছিল ফ্লোর ড্যান্সের ক্ল্যাসিক গান ডোন্ট স্টপ টির ইউ গেট এনাফ।দ্য জ্যাকসনস ট্রিউম্ফ (১৯৮০—গানের জগতে ততদিনে অনেকটাই পরিপক্ব মাইকেল জ্যাকসন। একক শিল্পী হিসেবেও সুপারহিট। সে অবস্থাতেই ভাইদের সঙ্গে মিলে বের করলেন দ্য জ্যাকসনস ট্রিউম্ফ। এককভাবে সফল হলেও ভাইদের থেকে দূরে সরে যাননি, সেটাই প্রমাণ করেছিল এই অ্যালবাম।থ্রিলার (১৯৮২)—ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল এবং রেকর্ড ভাঙা আটটি গ্র্যামি পুরস্কার জেতা অ্যালবামটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাইকেল জ্যাকসন মানেই যেন থ্রিলার। আরঅ্যান্ডবি, পপ ও রকের মিশেলে মাইকেল ভেঙে ফেলেছিলেন অতীতের সব রেকর্ড, যা আজও অটুট।ব্যাড (১৯৮৭)—থ্রলার-এর রেকর্ড ভাঙা সাফল্যের পর এর কাছাকাছি যাওয়াও ছিল বিশাল কঠিন কাজ। মাত্র পাঁচ বছর পর ব্যাড অ্যালবামটি দিয়ে সে কাজটাই করলেন মাইকেল জ্যাকসন। ম্যান ইন দ্য মিরর, দা ওয়ে ইউ মেক মি ফিল এর মতো গান দিয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছিলেন কিং অব পপ।সেরা পাঁচ ভিডিওস্ক্রিম/চাইল্ডহুড (১৯৯৫)—মাইকেলের এই গানটি তাঁর আত্মজীবনীনির্ভর। সে কারণেই হয়তো সঙ্গে আছেন বোন জ্যানেট জ্যাকসন। ছোটবেলায় সহ্য করা অসংগতিগুলো নিয়েই এই গান। মাইকেল জ্যাকসনকে বুঝতে হলে গানটি তাই দেখতেই হবে।বিট ইট (১৯৮৩)—গানটির অনুপ্রেরণায় উঠে এসেছে আর্থার লরেন্টজের বই ওয়েস্ট সাইড স্টোরির নাম। দ্য গার্ল ইজ মাইন, বিলি জিন এর পর থ্রিলার অ্যালবামের তৃতীয় একক হিসেবে বাজারে আসে। থ্রিলার (১৯৮৩)—এখনো বিশ্বের তাবৎ মিউজিক ভিডিওর সঙ্গে সমানে পাল্লা দেওয়ার মতো। ১৪ মিনিটের এই মিউজিক ভিডিওটি এমটিভি জেনারেশনকে আত্মপরিচয় দিয়েছিল।স্মুথ ক্রিমিনাল (১৯৮৮)—এই গানটিতে মাইকেল একজন গ্যাঙস্টার। প্রথমবারের মতো ব্যবহার করলেন মাধ্যাকর্ষণরোধী নাচ। প্রথমে সবাই এটাকে ভিডিওর কারসাজি ভাবলেও পরে ভুল ভাঙে তাদের।রিমেম্বার দ্য টাইম (১৯৯২)—প্রাগতৈহাসিক মিসরকে তুলে ধরা হয়েছে এই গানে। হলিউড তারকা এডি মারফি, ইমান, ম্যাজিক জনসন অভিনয় করেছেন এই মিউজিক ভিডিওটিতে। আনন্দ প্রতিবেদক, তথ্যসূত্র: ওয়েবসাইটথ্রিলারের জাদুসংগীতজগতে থ্রিলারের সমার্থক শব্দ একটাই- ইতিহাস। আক্ষরিক অর্থেই ইতিহাস গড়েছে মাইকেল জ্যাকসনের ষষ্ঠ একক অ্যালবামটি। ১৯৮২ সালে মুক্তি পাওয়ার পর থেকেই বাজারে মারমার কাটকাট অবস্থা। ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম হিসেবে জায়গা করে নেয়। জিতে নেয় রেকর্ড আট আটটি গ্র্যামি পুরস্কার। অ্যালবামের ‘বিট ইট’, ‘বিলি জিন’, ‘থ্রিলার’, ‘দ্য গার্ল ইজ মাইন’সহ মোট আটটি গান একক গান হিসেবে মুক্তি দেওয়া হয়। প্রতিটিই উঠে যায় টপচার্টের শীর্ষে। এমটিভি এর আগে কালোদের গান প্রচার করত না। কিন্তু থ্রিলার ভেঙে ফেলে সেই বাধা। সব বাধা পেরিয়ে বিশ্বের বুকে মাইকেল জ্যাকসন নিজেকে তুলে ধরেন। ২০০১ সালে থ্রিলারের একটি রিভাইসড এডিশন বের হয়। এরপর ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০০৮ সালে বের হয় ডিলাক্স এডিশন থ্রিলার ২৫। যাতে নতুন একটি গান, সাক্ষাৎকারসহ যুক্ত হয় নানা ফিচার। এখনো অনেক নতুন অ্যালবামের ভিড়ে ২৮ বছরের পুরনো অ্যালবামটির বিক্রি কমেনি। থ্রিলারের জাদু চলছেই।