স্মারক ডাকটিকিটে মীনাকুমারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্মারক ডাকটিকিটে স্থান পাচ্ছেন ভারতের একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী মীনাকুমারী। ১৩ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে ডাক বিভাগ এই ডাকটিকিট প্রকাশ করবে।পুরোনো দিনের এসব পর্দা কাঁপানো অভিনয়শিল্পীর প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে এ স্মারক ডাকটিকিট বের করার উদ্যোগ নেয় ভারতের ডাক বিভাগ। এদিন আরও বেশ কয়েকজন প্রয়াত তারকা অভিনয়শিল্পীর ডাকটিকিট প্রকাশ করা হবে। এঁরা হলেন—দেবিকারাণী, নূতন, সাবিত্রী, লীলা নাইডু ও কাননদেবী।উল্লেখ্য, এর আগে অভিনেত্রী মধুবালা ও নার্গিসের নামেও স্মারক ডাকটিকিট প্রকাশ করে ডাক বিভাগ। অভিনেত্রী ছাড়াও ডাক বিভাগ চলচ্চিত্রকার, সংগীতশিল্পীদের স্মরণেও বের করেছে ডাকটিকিট। এঁদের মধ্যে আছেন—রাজকাপুর, গুরু দত্ত, কে এল সায়গল, কিশোরকুমার, মহম্মদ রাফি, হেমন্ত মুখোপাধ্যায় ও বেগম আখতার।