স্মারক সম্মাননা পেলেন সৈয়দ শামসুল হক ও আলী যাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্য সংসদের স্মারক সম্মাননা অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী  ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় পদাতিক নাট্য সংসদের স্মারক সম্মাননা অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছবি: প্রথম আলো

‘ভাঙ্গো শৃঙ্খল, জাগো মুক্ত মানবতা’ স্লোগানে পদাতিক নাট্যসংসদের চার দিনব্যাপী উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। শুক্রবার সন্ধ্যায় স্মারক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ দেওয়া হয় লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে। স্মারক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ। সভাপতিত্ব করেন সৈয়দ তাসনীন হোসাইন।
এ ছাড়া গতকাল ভারতের অনীক থিয়েটারের এডভেন্চার কারে কয় নাটকটির দুটি প্রদর্শনী হয়। বিকেল পাঁচটায় আয়োজিত প্রদর্শনীতে নাট্যকর্মী ও ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল।