স্মার্টকে ত্যাগ করবেন লোপেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর তাঁর চেয়ে অনেক কম বয়সী ক্যাসপার স্মার্টকে প্রেমিক বানিয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সম্প্রতি এক খবরে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, টানাপোড়েন চলছে লোপেজ-স্মার্ট সম্পর্কে। ২৫ বছর বয়সী স্মার্টকে একদমই সহ্য করতে পারছেন না ৪৩ বছর বয়সী লোপেজ।তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘লোপেজের কাছে দিনকে দিন অসহ্য হয়ে উঠছেন স্মার্ট। তাঁর আচরণেও ভীষণ হতাশ এ গায়িকা। স্মার্ট আশপাশে থাকলে তিনি মাঝেমধ্যেই রেগে যাচ্ছেন। আসলে, খুব সহজেই লোপেজের হূদয়ে জায়গা করে নিয়েছিলেন স্মার্ট। কিন্তু লোপেজ এখন আর তাঁকে সহ্য করতে পারছেন না।’ গত মাসে লোপেজের ৪৩তম জন্মদিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন স্মার্ট। কিন্তু প্রেমিকাকে খুশি করার জন্য এত সব আয়োজনের পরও তাঁর ওপর থেকে লোপেজের মন উঠে যায়। এ জন্য অবশ্য দায়ী স্মার্টই। লোপেজের জন্মদিনের মাত্র এক দিন আগে স্মার্ট নিউইয়র্কে অবস্থিত সমকামীদের একটি ক্লাবে ক্যামেরাবন্দী হন। পরে সেই ছবিসহ নানা কেচ্ছাকাহিনি প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। মূলত, এর পরই লোপেজ-স্মার্টের সম্পর্কে টানাপোড়েনের শুরু।