স্মৃতিকাতর অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালের সঙ্গে একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতি জড়িয়ে আছে তাঁর। এই হাসপাতালে একাধিকবার সার্জনের ছুরির নিচে সঁপে দিয়েছেন নিজেকে। আবার এই হাসপাতালেই জন্ম নিয়েছে তাঁর নাতনি আরাধ্য।
বালাকৃষ্ণানের শামিতাভ ছবিতে কাজ করছেন অমিতাভ বচ্চন। এই ছবিরই একটি দৃশ্যের প্রয়োজনে সেভেন হিলসে সেট তৈরি করা হয়। অমিতাভ টুইট করে বলেছেন, যে হাসপাতালের বিছানায় আমাকে সত্যিকারের অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে, সেখানেই আমি একই কাজ এবার অভিনয়ের মধ্যে করেছি। আরও জানা গেছে, এই ছবির গানের কণ্ঠ দেবেন অমিতাভ৷ আইএএনএস।