স্মৃতিচারণ নিয়ে ‘গুরুকে সালাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংগীত হচ্ছে গুরুমুখী বিদ্যা’ এ কথাটির সঙ্গে অন্যদের মতো গানের তারকারাও একমত। তাঁদেরও তারকা হয়ে ওঠার পেছনে রয়েছে কারও কারও প্রেরণা। কারও শেখানো স্বরলিপি। যাকে একজন শিল্পী নির্দ্বিধায় স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং মেনে নেন ‘গুরু’—হিসেবে। এমনি একটি বিষয়কে অবলম্বন করে বাংলাভিশন ঈদের জন্য নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘গুরুকে সালাম’।ছয়জন গুণী কণ্ঠশিল্পীকে নিয়ে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। এতে গুরুকে নিয়ে কথা বলেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, আবদুল জব্বার, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। অনুষ্ঠানে তাঁরা সবাই এই পর্যায়ে আসার পেছনে তাঁদের গুরুর প্রভাব কতটা ছিল, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি উঠে এসেছে গানে হাতেখড়ি নিয়ে মজার প্রসঙ্গ।অনুষ্ঠানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘অনুষ্ঠানের ধারণাটা বেশ ভালোই লেগেছে। আসলে এ ধরনের অনুষ্ঠানে গুরুকে নিয়ে অনেক না বলা কথা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করা যায়। এই সুযোগে গুরুকে নিয়ে কয়েকটি কথা বলার সুযোগ পেলাম আর কী।’‘গুরুকে সালাম’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরিফ হোসেন।