স্মৃতির আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা-কালো এ ছবিটি নূরলদীনের সারাজীবন নাটকের। এটি নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক। সৈয়দ শামসুল হক রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী যাকের। নাটকটিতে নূরলদীনের চরিত্রটি করেছেন আলী যাকের। আর আব্বাস চরিত্রটি করেছেন আসাদুজ্জামান নূর। নাটকটি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে আলী যাকের বলেন, ‘আব্বাস আমার বন্ধু। আমি নাটকটিতে কথায় কথায় ব্রিটিশবিরোধী যুদ্ধে নামতে চাই। আব্বাস আমাকে উপদেশ দেয়, না বুঝেশুনে আমি যেন যুদ্ধে না নামি, নামলে ধ্বংস হতে হবে। ১৯৮১ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীটি হয়েছিল মহিলা সমিতি মঞ্চে। বাংলাদেশকে উপজীব্য করে সৈয়দ হক নাটকটি লিখেছেন। ১৭৯১ সালে রংপুরের কৃষক বিদ্রোহের হোতা ছিলেন নূরলদীন। আমি নাটকে বঙ্গবন্ধুর ছায়া হিসেবে নূরলদীনকে এনেছি। নাটকে প্রকৃতপক্ষে নূরলদীনকে বঙ্গবন্ধুর প্রতীকী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। টানা তিন মাস আমি এ নাটক নিয়ে কাজ করেছি। নাটকটি ছিল বড় ব্যানারে। মঞ্চে আনার আগে মহড়ার সময়ই কাজের মধ্যে অনেক উত্তেজনা কাজ করত। নাটকের ভাষা ছিল রংপুর এলাকার। মঞ্চায়নের সময় মহিলা সমিতির মঞ্চ থেকে শুরু করে ভেতরের অর্ধেক ফ্লোর ব্যবহার করা হতো। প্রতিটি প্রদর্শনীতে মিলনায়তন দর্শকে পূর্ণ থাকত। এ পর্যন্ত নাটকটির প্রায় ১৫০টির মতো প্রদর্শনী হয়েছে।