স্মৃতির শহরে কবি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ে আজ বেলা তিনটা পাঁচ মিনিটে দেখানো হবে অনুষ্ঠান স্মৃতির শহরে কবি নেই। অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক আনিসুজ্জামান, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, কবি বেলাল চৌধুরী এবং ভারতের পশ্চিমবঙ্গের লেখক-গবেষক শংকর সেন। কবি শামসুর রাহমানের কবিতা পাঠ করবেন আসাদুজ্জামান নূর, রোকেয়া প্রাচী ও সামিয়া জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাজু আলীম।