স্যাটেলাইট টিভির সূচনা-সংগীতে রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির সূচনা-সংগীতে কণ্ঠ দিলেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। মাহমুদ মানজুরের লেখা গানটিতে সুরারোপ করেছেন ইবরার টিপু।১৭ জুন রোববার রাতে ইবরার টিপুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। স্টুডিওতে গানের রেকর্ডিং শেষে কথা হয় রুনা লায়লা ও ইবরার টিপুর সঙ্গে।প্রথম আলো ডটকমকে রুনা লায়লা বলেন, ‘গানের কথা ও সুর দুইই চমত্কার হয়েছে। টিপু (ইবরার টিপু) এমনিতেই অনেক ভালো কাজ করেছে। এর আগেও টিপু আর আমি একটি গান করেছিলাম। তবে এশিয়ান টিভির সূচনা-সংগীতটিতে কথা ও সুরের অনেক কারুকাজ আছে। গানটি শুনে সবার ভালো লাগবে।’ইবরার টিপু বলেন, ‘রুনা লায়লার মতো এত বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করাটা যেকোনো শিল্পীর জন্যই অনেক সৌভাগ্যের। আমার এই সৌভাগ্য হয়েছে দ্বিতীয়বারের মতো। বছর দুয়েক আগে চ্যানেল আইয়ের একটি কাজ রুনা লায়লার সঙ্গে করার সৌভাগ্য হয়েছিল। তবে সেটি মৌলিক কাজ ছিল না। এটি পুরোপুরি মৌলিক কাজ। তাই আনন্দের পরিমাণটা অনেক বেশি। আমি আসলে কী পরিমাণ খুশি, সেটা বলে বোঝাতে পারব না।’উল্লেখ্য, আজ থেকে ১৫ বছর আগে রুনা লায়লা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সূচনা-সংগীতে কণ্ঠ দিয়েছিলেন।