স্যান্ড্রা বুলকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন ক্যাটরিনা আঘাত হানার পাঁচ বছর পর নিউ অরলিয়েন্সে গেলেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। সেখানে তিনি একটি স্কুলকে আর্থিক অনুদান দিয়েছেন। ওয়ারেন ইস্টন চার্টার হাইস্কুলে একটি ক্লিনিক পুনর্নির্মাণে সাত লাখ ডলার অনুদান দেন এই অভিনেত্রী। গত রোববার স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্যান্ড্রা বুলক বলেন, ‘দুঃখ-দুর্দশা কখনো কখনো মানুষকে মানুষের কাছে এনে দেয়। যেমন, আজ আমরা ক্যাটরিনায় বিধ্বস্ত একটি স্কুলের পাশে এসে দাঁড়ালাম।’ যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা নেই, তাদের জন্য এই ক্লিনিক কাজে আসবে বলে মন্তব্য করেন তিনি। স্যান্ড্রা বুলকের দত্তক ছেলের জন্ম নিউ অরলিয়েন্সে। ওয়েবসাইট।