স্যান্ড্রা বুলকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামির ক্ষত শুকাতে না শুকাতেই শুরু হলো পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ। তেজস্ক্রিয়তার ভয়ে বিদেশিরা এখন জাপান ছেড়ে পালাচ্ছেন। আর জাপানিদের অবস্থা তো আরও শোচনীয়। স্বজনহারা, ঘরহারা মানুষগুলো এখন ভয়ে কুঁকড়ে আছে। এমন দুর্যোগে জাপানিদের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। এঁদের একজন হলিউডের তারকা স্যান্ড্রা বুলক। সম্প্রতি তিনি জাপানিদের সাহায্যার্থে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন যুক্তরাষ্ট্রের রেডক্রস সোসাইটিকে। গত বৃহস্পতিবার নিউইয়র্ক ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ‘স্যান্ড্রা বুলক ও তাঁর পরিবারের পক্ষ থেকে এত বড় সহায়তা পেয়ে মার্কিন রেডক্রস কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’ ওয়েবসাইট।