স্যান্ড্রার খারাপ সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক দুঃসংবাদে মুষড়ে পড়েছেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। অস্কার জেতার পর থেকেই দুঃসংবাদ যেন তাঁর পিছু নিয়েছে। আইনজীবীদের কাছে ছোটাছুটি করে এখন সময় কাটছে তাঁর। প্রতারক স্বামীকে ছাড়তে ও সেময়েকে কাছে রাখতে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে। স্বামী জেসি জেমসের সঙ্গে পাঁচ বছরের বিবাহিত জীবনের ইতি টানতে সম্প্রতি আইনজীবীদের কাছে যান স্যান্ড্রা। আবার সেময়ে সানিকে নিজের কাছেই রাখতে চান। কিন্তু জেসি জেমস ও তাঁর আগের স্ত্রী জেনির এই কন্যাকে আদৌ তিনি নিজের কাছে রাখার অনুমতি পাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। অথচ মেয়েটিকে স্যান্ড্রা এতই ভালোবাসেন যে তাকে ছাড়া কিছু ভাবতেই পারেন না তিনি। আইনের কাছে স্যান্ড্রার আবেগের মূল্য কতটুকু, সেটাই এখন দেখার বিষয়। ওয়েবসাইট।