স্যুট-পাগল প্যাটিনসন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের নানা রকম শখ থাকে। কেউ ডাকটিকিট জমায়, কেউ কয়েন। তবে রবার্ট প্যাটিনসনের শখ স্যুট জমানো। দু-চারটে স্যুট হলেই যেখানে চলে যায় সাধারণত, সেখানে টোয়াইলাইট ছবির এই তারকার স্যুটের সংখ্যা নাকি এক হাজারের ওপরে!
এই তথ্য মিলেছে প্যাটিনসনের কাছ থেকেই। এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী প্যাটিনসন বলেছেন, ‘আমি মাত্র একবারই একটা স্যুট পরি। এ কারণে আমার সংগ্রহে এক হাজারটির মতো স্যুট আছে। হয়তো সেগুলো আমার বন্ধুদের দিয়ে দেব নানা উপলক্ষে। তবে সত্যি বলতে কি, আমি যেন একটু কিপ্টে। নিজের জিনিস অন্য কাউকে দিতে মোটেও ইচ্ছা করে না।’ পিটিআই।