স্রোতের চার মাসব্যাপী আবৃত্তি কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে স্রোত আবৃত্তি সংসদের চার মাসব্যাপী ৩৩তম আবৃত্তি কর্মশালা। শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, উপস্থাপনা ও শব্দযন্ত্রের প্রয়োগসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষক হিসেবে থাকছেন কবি আসাদ চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, হাসান আরিফ, শিমূল মুস্তাফা, রবিন দাস, মাসুদুজ্জামান, শান্তা শ্রাবণী প্রমুখ। কর্মশালা ফি এক হাজার টাকা। ক্লাস প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেট অথবা যোগাযোগ করতে পারেন ০১৭১১৩৫৫৪৬৭, ০১৯১৪৩৮৩৮৯৮, ০১৬৭৬১১১৬৮৯ নম্বরে।