সড়ক বিভাগ লাইব্রেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও সমাজে রিডিং সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সম্মেলনকক্ষে ‘সড়ক বিভাগ লাইব্রেরি’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় মন্ত্রণালয়ের নতুন এই লাইব্রেরি উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক বিভাগের সচিব এম এ সিদ্দিক, যুগ্ম সচিব মঈনুদ্দীন কাজল, রওশন আরা বেগম প্রমুখ বক্তব্য দেন।