হজের পথে শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পেয়েছিল মাই নেম ইজ খান। সেটি মাথায় রেখে আবারও ইসলামি ভাবাদর্শকেন্দ্রিক ছবি করতে যাচ্ছেন করন জহর ও শাহরুখ খান। শোনা যাচ্ছে, করন এরই মধ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি মালায়লাম ছবির স্বত্ব ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছেন। সেটি অবলম্বনেই হিন্দি ছবিটি বানাবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে করনের পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। বৃদ্ধ এক দম্পতি হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পদে পদে তাঁরা যেসব বাধা-বিপত্তির মুখে পড়েন, সেসবই উঠে আসবে ছবিটিতে। ওয়েবসাইট।