হট সিটে বসার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ দর্শকেরা আবারও রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে হট সিটে বসার সুযোগ পেতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে গতকাল ২৫ জুলাই। ১০ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে যাঁরা মুঠোফোন বার্তার মাধ্যমে সঠিক উত্তর পাঠিয়েছেন, সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ঢাকাসহ অন্য কয়েকটি বিভাগের প্রতিযোগীদের অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়। আর ১৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যেসব মুঠোফোন বার্তা আসবে, সেখান থেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে ৫ আগস্ট অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ডের তৃতীয় পর্ব। ২৩ জুলাই চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগীদের অডিশন হয় চট্টগ্রামে। বিজ্ঞপ্তি।