হঠাৎ একদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে রাত নয়টা ১৫ মিনিটে দেখানো হবে সেলিব্রেটি শো হঠাৎ একদিন। অনুষ্ঠানটির আজকের অতিথি মুহম্মদ জাফর ইকবাল। এখানে দেখানো হয়েছে তাঁর ‘বিশেষ’ একটি অবসরের দিন। তিনি জানালেন জীবনের বিভিন্ন গল্প, ক্যারিয়ারের কঠিনতম দিনগুলো পার করার চমকপ্রদ গল্প, প্রথম কবে উপলব্ধি করলেন যে তিনি বিখ্যাত হয়েছেন, খ্যাতি তাঁর জীবনে কী কী পরিবর্তন এনে দিল, কতটুকু বদলে গেল জীবন, কী হতে চেয়েছিলেন, কিন্তু কী হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীর রাব্বি। পরিকল্পনা করেছেন শ্রিয়া সর্বজয়া এবং পরিচালনা করেছেন যুবরাজ খান।