হঠাৎ বৃষ্টির পরে হঠাৎ সেদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ বৃষ্টি দিয়ে মাত করেছিলেন ফেরদৌস ও বাসু চ্যাটার্জি। এই ছবিতে আরও ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। দীর্ঘদিন আর বাসু চ্যাটার্জি ও ফেরদৌসকে একসঙ্গে দেখা যায়নি। আবার তাঁরা এক হয়ে কাজ শুরু করেছেন। ছবির নাম হঠাৎ সেদিন। এবার প্রিয়াঙ্কার জায়গায় এসেছেন ঋদিমা। আরও আছেন বাংলাদেশের নিপুণ।৮ জুলাই ফেরদৌস তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানে হঠাৎ করেই সাংবাদিকদের ডাকলেন।বললেন, তিনি তাঁর প্রথম প্রযোজনার ছবি এক কাপ চা মুক্তির আগেই আরও একটি ছবি প্রযোজনা করছেন। ছবির নাম হঠাৎ সেদিন। কলকাতাতেই ছবিটির শুটিং শুরু হয়েছে। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। কলকাতার কাজ শেষ হওয়ার পরই বাংলাদেশে এর কাজ শুরু হবে। ছবির বিষয়বস্তু কী নিয়ে?ফেরদৌস জানালেন, হঠাৎ বৃষ্টিতে যেমন গল্পের মধ্যে অন্য রকম একটা মজা ছিল, এখানেও সে রকম একটি মজার বিষয়বস্তু তুলে ধরেছেন পরিচালক। হঠাৎ হঠাৎ মানুষের জীবনে যে কিছু ভালো লাগার মুহূর্ত আসে, ভালো সময় আসে, সেসব নিয়েই ছবিটি নির্মাণ করা হচ্ছে।