হঠাৎ মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই দুই বছর আগে দেশ নাটকের বিরসাকাব্য নাটকটির নিয়মিত প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। নাটকটির ছোট বিরসা চরিত্রে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। বিরসাকাব্য নাটকটি মঞ্চায়ন না হওয়ায় মিলনকে আর মঞ্চপাড়ায় দেখা যায় না। সেদিন হঠাৎ তাঁর দেখা মিলল জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে।হঠাৎ তাঁর আগমন? জানা গেল তাঁর স্ত্রী লুসিতৃপ্তি গোমেজ নাট্যকেন্দ্রে অভিনয় করেন। ওই দিন ছিল নাট্যকেন্দ্রেরআরজচরিতামৃত নাটকটির ৫০তম প্রদর্শনী। নাটকটি দেখতে এসেছিলেন তিনি। মিলন বললেন, ‘আমার স্ত্রী নাটকটিতে অভিনয় করে। তাই নাটকটির প্রতি বিশেষ আকর্ষণ তো আছেই। কদিন আগেও আমি এ নাটকটিই দেখতে এখানে এসেছিলাম।’ শুধু কি এ নাটকটির কারণেই নাটকপাড়ায় আগমন? ‘না না, ৩ জুলাই আমাদের দল দেশ নাটকের প্রতিষ্ঠাবার্ষিকীতেও এসেছিলাম। এখানে আসতে পারলে ভালো লাগে। থিয়েটারের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। একসময় তো নিয়মিত প্রাণের আড্ডা হতো বন্ধুদের সঙ্গে। কিন্তু জীবন-জীবিকার জন্য টেলিভিশনে ব্যস্ত থাকায় এখন আর নিয়মিত আসা হয় না। সময়গুলো খুবই মিস করি।’ আবার নিয়মিত ফেরা হবে কি নাম, এ ব্যাপারে মিলন বলেন, ‘অক্টোবর-নভেম্বর মাস নাগাদ মাসুম রেজা একটা পাণ্ডুলিপি লিখবেন। নাটকটিতে আমার অভিনয় করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে নাটকপাড়ায় নিয়মিত ফিরে আসছি আবার।’