হঠাৎ রেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রী রেখার ব্যাপারে একটি কথা প্রায়ই প্রচলিত আছে যে তিনি যাঁর নুন খান তাঁর গুণ গান। রেখা এখন খুব একটা বাড়ির বাইরে যান না। এমনকি কোনো অনুষ্ঠান থাকলেও সেটা এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ সেদিন রেখাকে দেখা গেল মুম্বাইয়ের ওসিয়ারার একটি বহুতল ভবনের সামনে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সবাই রেখাকে দেখে প্রথমেই অবাক হয়ে পড়ে। পরে পরিষ্কার হয়ে যায় রেখার সেখানে যাওয়ার বিষয়টি। রেখা আসলে সেখানে গিয়েছিলেন বলিউডের প্রবীণ আলোকচিত্রী অসুস্থ জগদীশ মালিকে দেখতে।