হঠাৎ 'অভিনেতা' ফারহান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মা এই জগতেরই মানুষ। বাবা কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার। ফারহান আখতার বলিউডকেই তো নিজের কর্মক্ষেত্র করে নেবেন, এটাই স্বাভাবিক। ২০০১ সালে দিল চাহতা হ্যায় দিয়ে পরিচালক হিসেবে অভিষেক। অভিষেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার! এর পর আরও কয়েকটি ছবি পরিচালনা করেছেন। তবে ইদানীং পরিচালক পরিচয় ছাপিয়ে অভিনেতা ফারহান পরিচয়টাই বড় হয়ে উঠছে।
কদিন আগে ভাগ মিলখা ভাগ ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জেতা ফারহান স্বীকার করলেন, ক্যারিয়ারের শুরুতে অভিনয়ের কোনো ইচ্ছাই ছিল না, ‘লেখা, পরিচালনা ও প্রযোজনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করেছিলাম।’ অভিনেতা হওয়াটা হুট করেই। ২০০৭ সালে রকঅন ছবির চিত্রনাট্যটা এতটাই ভালো লেগেছিল, না করতে পারেননি। অভিনেতা ফারহানের সাতটি ছবি মুক্তি পেয়েছে, কাজ চলছে দুটোর। মুম্বাই মিরর।