হতাশ শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে ফাঁস হয়ে গেছে গানটি। সে জন্য শাহরুখ খানের আফসোসের শেষ নেই। শুধু কি আফসোস! কিং খান হতাশ, দস্তুরমতো মুষড়ে পড়েছেন। রা ডট ওয়ান ছবিতে অতিমানবীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিপরীতে আছেন কারিনা কাপুর। ‘ওয়ানা বি মাই চমক চাল্লো’ গানটি দিয়ে দর্শকদের চমকে দিতে চেয়েছিলেন কারিনা। কিন্তু সেটি আর হলো কই! শুটিং চলাকালেই গানটি কে বা কারা গোপনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কিন্তু মূল গান ও ভিডিও ক্লিপসটি পায়নি তারা—দাবি শাহরুখের। ওয়েবসাইট।