হত্যা, তবে খুন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন সালমান খান। তবে একে খুন বলা হবে না—এমনই সিদ্ধান্ত দিয়েছেন মুম্বাই সেশনস কোর্ট। এ মামলায় সালমানের ১০ বছরের জেল হওয়ার আশঙ্কা আছে। ২০০২ সালের সেপ্টেম্বরে তাঁর গাড়িটি মুম্বাইয়ের বান্দ্রার ফুটপাতে শুয়ে থাকা কয়েকজন মানুষকে চাপা দেয়। এতে একজন মারা যান, তিনজন আহত হন। সালমান খানের বিরুদ্ধে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। সম্প্রতি এ মামলায় আদালতে হাজির হন সালমান। সাধারণ দর্শকদের সারিতেই বসেছিলেন তিনি। তবে বিচারক তাঁকে নির্দেশ দেন আসামিদের জন্য নির্ধারিত স্থানে বসার। এর আগে অবহেলার কারণে মৃত্যু—এমন অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। যার সর্বোচ্চ সাজা হতে পারে দুই বছরের জেল। তবে ১৭ জন সাক্ষীর বক্তব্য শোনার পর এখন তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে। জি মিডিয়া ব্যুরো।