হবিগঞ্জে সপ্তাহব্যাপী সিলেট বিভাগীয় নাট্যোৎসব সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরী থিয়েটারের নতুন নাটক কহে বীরাঙ্গনা মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে শেষ হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সপ্তাহব্যাপী সিলেট বিভাগীয় নাট্যোৎসব।গত ২৭ মে থেকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব শুরু হয়। সাত দিনের এ উৎসবে ঢাকা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সাতটি নাট্যদল অংশ নেয়।সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক শাহ আলম, হবিগঞ্জ সম্মিলিত নাট্য পরিষদের আহ্বায়ক দেওয়ান মিনহাজ গাজী প্রমুখ।অতিথিদের আলোচনার পর মঞ্চস্থ হয় মাইকেল মধুসূদন দত্ত রচিত এবং শুভাশিস সিনহার সম্পাদনা ও নির্দেশনায় নাটক কহে বীরাঙ্গনা। নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মঞ্চে।