হবিগঞ্জে সাংস্কৃতিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা। নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সিলেট বিভাগের কমিশনার এম এন জিয়াউল আলম।জেলা প্রশাসক মাহমুদ হাসান এতে সভাপতিত্ব করেন। আলোচনা পর্বের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।