হবিগঞ্জে সিলেট বিভাগীয় নাট্যোত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সিলেট বিভাগীয় নাট্যোত্সব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সপ্তাহব্যাপী এ উত্সবে সিলেট ও ঢাকার সাতটি নাট্য সংগঠন অংশ নিচ্ছে। আগামী ২ জুন পর্যন্ত উত্সব চলবে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সন্ধ্যায় উত্সবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংসদ মো. আবু জাহির। জেলা প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. কামরুল আমীন, পৌর মেয়র জি কে গউছ, নাট্যজন ঝুনা চৌধুরীও এতে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অনিরুদ্ধ কুমার ধর। সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় লাল জমিন নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন হয়।