হবিগঞ্জে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আমার বন্ধু রাশেদ-এর তিন দিনব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা দরকার। আর সেই ইতিহাস গল্পের মাধ্যমে জানানো অনেক সহজ। সেই ভাবনা থেকেই আমার বন্ধু রাশেদ লিখেছিলাম। সিনেমা একটি উন্নততর শক্তিশালী শিল্পমাধ্যম। এ শিল্পের মাধ্যমে যেকোনো বার্তা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব।’কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস অবলম্বনে আমার বন্ধু রাশেদ নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছবির নির্মাতা মোরশেদুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান প্রমুখ। আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।