হরতাল করবেন বলিউডের নির্মাতারা!
অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে হরতাল ডাকার পরিকল্পনা করছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতারা। ভারতের সরকার চলচ্চিত্র ও অভিনেতাদের আয়ের ওপর ১২.৩৬ শতাংশ সার্ভিস কর বসানো পরিকল্পনা করেছে। আয়করের পাশাপাশি সার্ভিস করও দিতে হবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। কর বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার আলোচনায় বসছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা মুকেশ ভাট, প্রযোজক রমেশ তুরানিসহ আরও অনেকেই। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক সংস্থার প্রেসিডেন্ট মুকেশ ভাট জানিয়েছেন, কর বাড়ানোর প্রতিবাদে আজ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনায় চলচ্চিত্র নির্মাণে হরতাল ডাকার বিষয়টিও রাখা হয়েছে।এদিকে ৭ জানুয়ারি দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে সংশ্লিষ্টরা চেন্নাইয়ে এক দিনের অনশন করেন। এ অনশনে যোগ দিয়েছিলেন অভিনেতা রজনিকান্তসহ আরও অনেকেই।বলিউডের প্রযোজকদের ভাষ্য, অতিরিক্ত কর আরোপ চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য বোঝা হয়ে যাচ্ছে। তাই হরতালের বিকল্প নেই।