হরতালে পুলিশি হামলার প্রতিবাদ করেছেন আহত শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা ১২ জুনের হরতালে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) মিছিলে পুলিশি হামলায় আহত শিল্পীরা এ ঘটনার বিচার দাবি করেছেন। ‘শিল্পীসমাজ’-এর ব্যানারে এই সংগঠনের কয়েকজন আহত শিল্পী আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তাঁরা দাবি করেন, ১২ জুনের ডাকা হরতালে সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ যেসব শিল্পীর ওপর পুলিশ হামলা চালিয়েছে, তাদের যেন অবিলম্বে বিচারের মুখোমুখি করা হয়।সংবাদ সম্মেলনে জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও আহত শিল্পী রিজিয়া পারভীন বলেন, ‘হরতালের দিন বেলা সোয়া ১১টায় এফডিসি গেটে দেশের বিরাজমান নানা সমস্যা প্রতিকারের দাবিতে জাসাসের কয়েকজন মিলে একটি মিছিল বের করি। এরপর ২০-২৫ জনের পুলিশের একটি দল বিনা করণে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমি গুরুতরভাবে আহত হই।’রিজিয়া পারভীন আরও বলেন, ‘দেশের মানুষের সমস্যার জন্য শিল্পীসমাজের আন্দোলন করাটা কি অপরাধ? একজন সংগীতশিল্পী হিসেবে আমার ওপর হামলার কি কোনো প্রতিকার নেই?’‘শিল্পীসমাজের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী রহিজা খানম ঝুনু, কণ্ঠশিল্পী পলাশ, হাসান চৌধুরী, ফকির শাহাবুদ্দীন, গীতিকার মনিরুজ্জামান মনির, মুন্সি ওয়াদুদ, সংগীতপরিচালক পল্লব সান্ন্যাল, আজমির বাবুসহ আরও অনেকে।