হরিহরণের গানে মুগ্ধ ঢাকার শ্রোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান গেয়ে সবাইকে মুগ্ধ করলেন ভারতের শাস্ত্রীয় ও জনপ্রিয় ধারার গানের শিল্পী হরিহরণ। ‘এ নাইট উইথ হরিহরণ’ অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে শিল্পীকে শুভেচ্ছা জানান রুনা লায়লা। দর্শকদের সঙ্গে হরিহরণকে পরিচয় করিয়ে দেন তিনি। গজল দিয়ে গানের ডালি মেলে ধরেন হরিহরণ। রাত সাড়ে আটটায় তাঁর সুরের আবেশ মুহূর্তেই বদলে দেয় পুরো মিলনায়তনের পরিবেশ। শুরুতে শোনালেন নিজের পছন্দের কিছু গান, পরে দর্শকের অনুরোধে। গজল, ধ্রুপদী ও পপগানে তাঁর প্রতিভার ছোঁয়া পেলেন ঢাকার শ্রোতারা। অনুষ্ঠানের শেষ দিকে তিনি গেয়ে শোনান বিভিন্ন হিন্দি ছবিতে তাঁর গাওয়া জনপ্রিয় কিছু গান। গত বুধবার দুপুরে ঢাকায় আসেন হরিহরণ। ‘এ নাইট উইথ হরিহরণ’ অনুষ্ঠানটির আয়োজন করেছে প্যাপিরাস কমিউনিকেশন। গতকাল শুক্রবার ভারতে ফিরে গেছেন তিনি।