হলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স অব পারসিয়া— দ্য স্যান্ডস অব টাইমকম্পিউটার গেমসের যাঁরা ভক্ত তাঁরা প্রিন্স অব পারসিয়ার সঙ্গে ব্যাপকভাবে পরিচিত। এর আগেও পর্দায় প্রিন্স অব পারসিয়া এসেছে বিভিন্নভাবে। এবার প্রিন্স অব পারসিয়ার নতুন ছবির নাম দ্য স্যান্ডস অব টাইম। এবারও কাহিনির ধরনধারণ সেই একই। রাজকুমার তার রাজকুমারীকে নিয়ে কীভাবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে—এ নিয়েই ছবির কাহিনি। মাইক নেউইলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন গিলেনহ্যাল, গিমা আর্টারটন, আলফ্রেড মলিনা, বেন কিংস্লে, টবি কেবেল প্রমুখ। যদিও গিলেনহ্যাল চূড়ান্ত হওয়ার আগে অরল্যান্ডো ব্লুম এবং জ্যাক এফ্রনকে বিবেচনা করা হয়েছিল। যেমন ‘দাস্তান’ চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল অসীম আহমেদকে। এমনকি ছবির শুটিংয়ের সময় রে-ফিলিপ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তৎক্ষণাৎ তার পরিবর্তে টবি কেবেলকে চূড়ান্ত করা হয়। প্রিন্স অব পারসিয়া: দ্য স্যান্ডস অব টাইম মুক্তি পাবে ২৮ মে।