হলিউড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনভিকশনকর্মজীবী মা কীভাবে তাঁর নিরপরাধ ভাইকে আইনের হাত থেকে মুক্ত করেন, তা নিয়েই ছবি কনভিকশন। পরিচালক টনি গোল্ডওয়াইন পামেলা গ্রের চিত্রনাট্য নিয়ে তৈরি করেছেন এ ছবি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে কনভিকশন। অভিনয় করেছেন স্যাম রকওয়েল, কেনি ওয়াটার্স, হিলারি সোয়াঙ্ক প্রমুখ। যদিও শোনা গেছে, নাওমি ওয়াটসকেই শুরুতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় এবং চিত্রনাট্য পরিবর্ধনের অনুরোধ জানানোর কারণে নাওমি ওয়াটসের কাছ থেকে সরে আসে ছবির পুরো দল। ওয়াটসের ক্ষতি লাভ হয়ে ধরা দেয় হিলারির কাছে। এও শোনা গেছে, বেটি এনি ওয়াটার্সের সত্য কাহিনি অবলম্বনে এ ছবির কাহিনি লেখা হয়েছে। যদিও ছবিসংশ্লিষ্ট কেউ এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন। হলিউড জার্নাল ধারণা করছে, ১৮ লাখ ডলার আয় করতে পারে কনভিকশন। সূত্র: ওয়েবসাইট