হলিউড
মিরালজুলিয়ান স্ক্যানেবেলের পরিচালনায় নির্মিত হয়েছে ছবি মিরাল। এই মিরাল হচ্ছেন সাংবাদিক রুলা জিব্রিয়াল। তাঁর লেখা জীবনকাহিনি নিয়ে মিরাল নামে একটি উপন্যাস বেরিয়েছিল কয়েক বছর আগে। এবার সে উপন্যাসের ছায়া অবলম্বনে জুলিয়ান নির্মাণ করেছেন ছবি মিরাল। মুক্তি পাচ্ছে আগামী ২৫ মার্চ। ছবির অন্যতম আকর্ষণ স্লামডগ মিলিয়নিয়ার তারকা ফ্রিদা পিন্টো। দীর্ঘদিন পর কোনো ছবিতে দেখা যাবে পিন্টোকে। পিন্টো অভিনয় করেছেন ছবির নাম ভূমিকায়। ফ্রিদা পিন্টো ছাড়াও অভিনয় করেছেন হিয়াম আব্বাস, হুসেইনি, আলেক্সান্ডার প্রমুখ। ছবির প্রায় অধিকাংশ অভিনয়শিল্পীই নতুন। শুটিং হয়েছে ফ্রান্স, ইসরায়েল, ইতালি ও ভারতে। ছবির কাহিনি ফিলিস্তিনের অনাথ মেয়ে মিরালকে ঘিরে। আরব-ইসরায়েলের যুদ্ধে মিরালও জড়িয়ে পড়ে। মিরাল বেড়ে ওঠে ফিলিস্তিনের এক নারীর কাছে, যার শিক্ষা এবং মিরালের নীতিবোধের আকাশ-পাতাল তফাত। বেড়ে ওঠার শিক্ষা এবং নিজের সঙ্গে বোঝাপড়া—সব মিলিয়ে নতুন যুদ্ধে জড়িয়ে যায় মিরাল। সূত্র: ওয়েবসাইট