হলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থরক্যানেথ ব্র্যানেঘের পরিচালনায় ঐতিহাসিক কাহিনিভিত্তিক ছবি থর মুক্তি পাবে আগামী বছরের ৬ মে। তবে এরই মধ্যে ছবিটির বিভিন্ন খবরাখবর উত্তাপ ছড়াচ্ছে হলিউডে। ন্যাটালি পোর্টম্যান, অ্যান্থনি হপকিন্স, ক্রিস হেমসওর্থ, ইদ্রিস এলবা প্রমুখ অভিনয় করেছেন এ ছবিতে। ন্যাটালি-হপকিন্সকে নিয়েই দর্শকদের মূল আগ্রহ। ১৫ কোটি ডলার বাজেটের এই ছবিটির কাহিনি গড়ে উঠেছে শক্তিশালী যোদ্ধা থর। শক্তিশালী, তবে নিজেকে নিয়ে বেশ অহংকারী। কমিক বইয়ের লেখক ওয়াল্টার সিমসন, যিনি কিনা থরকে নিয়ে লিখেও সমাদৃত হয়েছিলেন এবং এ ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। অতিথি চরিত্রে তাঁকে নিতে চেয়েছিলেন পরিচালক। তবে সিমসন ওই প্রস্তাব নাকচ করেছেন। সূত্র: ওয়েবসাইট