হলিউড অভিনেতা টনি কার্টিজের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা টনি কার্টিজ আর নেই। গতকাল বুধবার ৮৫ বয়সে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি লাস ভেগাসের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। টনি কার্টিজ ১৯২৫ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে ‘জনি স্টোল পিজিয়ন’ ছবির মধ্য দিয়ে তাঁর অভিনয় জীবনের শুরু। ১৯৫৭ সালে ‘সুইট স্মেল অব সাকসেস’ ছবিতে অসাধারণ অভিনয় করে তিনি দর্শকনন্দিত হন। ১৯৫৯ সালে ‘সাম লাইক ইট হট’ ছবিতে কমেডি অভিনয় করে তিনি কমেডি অভিনেতা হিসেবে দর্শকের মন কাড়েন। একই বছর ‘দি ডেফিয়েন্ট ওয়ানস’ ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কার মনোনীত হন। টনি কার্টিজ ১২০টির বেশি ছবিতে অভিনয় করে হলিউডের চলচ্চিত্র জগতে তাঁর অভিনয় নৈপুণ্যের সাক্ষর রেখে গেছেন। এপি